ঢাকাMonday , 19 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা: দেওয়ানগঞ্জে দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

Mahamudul Hasan Babu
October 19, 2026 3:30 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ নেত্রকোণার দুর্গাপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক লুৎফর জামান আলিফকে নৃশংসভাবে গুলি করে হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছেন জামালপুরের সাংবাদিক সমাজ।

হত্যাকাণ্ডে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেওয়ানগঞ্জে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১৯অক্টোবর) দুপুরে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দেওয়ানগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

​মানববন্ধনে বক্তব্য বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক লুৎফর জামান আলিফের এভাবে প্রাণ হারানো স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য চরম হুমকি ও অত্যন্ত উদ্বেগজনক। এই নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।

​বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, বারবার সাংবাদিকদের ওপর হামলা ও প্রাণহানির ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপের অভাবে অপরাধীরা পার পেয়ে যায়। ভবিষ্যতে যেন কোনো সংবাদকর্মীকে এভাবে জীবন দিতে না হয়।

সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার আকুল আহ্বান জানান তাঁরা।