আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি ঃমেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদি সাহাবুর পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মিন্নাত আলী (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে|
আজ বুধবার সন্ধ্যায় করমদি গ্রামে এই ঘটনাটি ঘটে| মৃত মিন্নাত আলী করমদি সাহাবুর পাড়ার উকিল মন্ডলের ছেলে|
গ্রামবাসী সূত্রে জানা গেছে, ট্রলিচালক মিন্নাত আলী নিজ বাড়ীতে মর্টারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধাননতাবশতঃ বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে| তবে গুরুতর অবস্থায় তাকে গ্রামের সন্ধানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল| হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন|
গাংনী থানা পুলিশ বিদ্যুৎস্পৃষ্টে নিহত হবার বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন| |
