ঢাকাFriday , 23 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

Mahamudul Hasan Babu
October 23, 2026 1:20 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় মটর শ্রমিক ইউনিয়নের প্রাথমিক সদস্য সাকের হোসেন এর হত্যার বিচারের দাবিতে ও নাগরিক নিরাপত্তার বিষয়ে জেলা বাস,মিনিবাস,কোচ ও মাইক্রোবাস মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার সকালে মাগুরা জেলা বাস,মিনিবাস,কোচ ও মাইক্রোবাস মটর শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে মাগুরা একতা কাঁচা বাজারের নিকটস্থ মটর শ্রমিক ইউনিয়ন অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মটর শ্রমিক ইউনিয়ন এর সভাপতি ফয়সাল আহমেদ এবং সাধারণ সম্পাদক মারুফ হোসেন সাংবাদিকদের উদ্দেশ্য বলেন,আজ আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই,সাকের আমাদের একজন সদস্য কাজেই তাকে যারা হত্যা করেছে ঐ হত্যাকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আর তা নাহলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচী দিতে বাধ্য হবো। আশাকরি প্রশাসন খুব দ্রুত সাকের হত্যার আসামিদের গ্রেফতার করবেন।