ঢাকাSaturday , 24 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গায় হালতি বিলে অভিযান: ৭০টি চায়না রিং জাল জব্দ, উদ্ধার ২৬ বস্তা শামুক

Mahamudul Hasan Babu
October 24, 2026 4:50 pm
Link Copied!

মোঃ আরিফুল ইসলাম  নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের একডালা ও খাজুরা এলাকায় অভিযান চালিয়ে ৭০টি চায়না রিং জাল জব্দ করেছে মোবাইল কোর্ট। জব্দ করা জালগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা। এ সময় ২৬ বস্তা শামুক উদ্ধার করে বিলে অবমুক্ত করা হয়। পাশাপাশি স্থায়ী কাঠামো নির্মাণে ব্যবহৃত ৪০০ মিটার বানা অপসারণ করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। জব্দ করা চায়না রিং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। অভিযানের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা জানান, হালতি বিলের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের প্রজননক্ষেত্র সুরক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধ ও নিষিদ্ধ স্থাপনা অপসারণে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।