ঢাকাSaturday , 24 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপূজা ঘিরে মাগুরার বিভিন্ন বাজারে প্রস্তুত মাটির প্রতিমা ও পূজার সামগ্রী বিক্রি

Mahamudul Hasan Babu
October 24, 2026 4:46 pm
Link Copied!

স্টাফরিপোর্টার ( মাগুরা)।। আগামীকাল রবিবার,(২৫ অক্টোবর) পূর্ণিমা তিথিতে রাতে পালিত হবে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা। এ উপলক্ষে মাগুরার চার উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে মাটির তৈরি লক্ষ্মীপ্রতিমা ও পূজার নানা উপকরণ।

জানা গেছে,,ধন-সম্পদ, সুখ-শান্তি ও সমৃদ্ধির আশায় দেবী লক্ষ্মীর আরাধনা করেন ভক্তরা। পূজাকে সামনে রেখে বাজারে পাওয়া যাচ্ছে ছোট, মাঝারি ও বড় আকারের মাটির লক্ষ্মীপ্রতিমা। ছোট প্রতিমার দাম শুরু হচ্ছে ১৫০ টাকা থেকে। আকার ও নকশাভেদে ২০০ টাকা এবং তার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে এসব প্রতিমা।

এ ছাড়া পূজার অন্যতম উপকরণ পদ্মফুল, লক্ষ্মীপ্রতিমার মাথার ওপর সাজানোর শোলার তৈরি মালা, ফুল, পূজার সাজসজ্জার সামগ্রীসহ নানা উপকরণ পাওয়া যাচ্ছে মাগুরা জেলার বিভিন্ন হাটবাজারে। পছন্দ ও সামর্থ্য অনুযায়ী এসব সামগ্রী কিনছেন ভক্তরা। দেবী লক্ষ্মীর আরাধনার মধ্য দিয়ে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা।