ঢাকাSunday , 25 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্নতায় ঈশাআতুদ্দীন সংগঠনের ১৩০ স্বেচ্ছাসেবী

Mahamudul Hasan Babu
October 25, 2026 2:53 pm
Link Copied!

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে ঈশাআতুদ্দীন সংগঠন। এ কর্মসূচিতে সংগঠনটির ১৩০ জনের বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন।

কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান, সামনের খাল এবং আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতা তৈরিই ছিল এ উদ্যোগের লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন ঈশাআতুদ্দীন টিমের প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, উপদেষ্টা মাহমুদুল রহমান, মঞ্জুরুল আকন্দ ও নাসির উদ্দিন। কর্মসূচির প্রধান পরিচালক ও সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক শুয়াইব আহমাদসহ সংশ্লিষ্ট সদস্যরা এতে অংশ নেন।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং গোপালপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা