ঢাকাSunday , 25 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের মাইলমারী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু  

Mahamudul Hasan Babu
October 25, 2026 2:56 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামের চকপাড়ায় বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে আলিফা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।নিহত আলিফা খাতুন মাইলমারী গ্রামের চকপাড়ার ইন্তাদুল হকের স্ত্রী।রবিবার সকাল ১১টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে কম্বল ধোয়ার জন্য বাড়ির টিউবওয়েলের পাড়ে যান আলিফা খাতুন। এ সময় বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গেলে তিনি বিদ্যুত স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিদ্যুতের শকে তার দুই হাতে পোড়া ক্ষতের চিহ্ন রয়েছে । এ আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।