রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষাকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর পৌরসভার ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৬ফেব্রুয়ারি) পৌরশহরে ধর্মকুড়া মডেল মসজিদে এ আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা ছামিউল হক ফারুকী বক্তব্যে বলেন,রমজান কেবল সিয়াম সাধনার মাস নয়,এটি আত্মশুদ্ধি,তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার এক অনন্য প্রশিক্ষণকাল। রমজানের শিক্ষাকে ব্যক্তি,পরিবার ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজানের ফজিলত ও গুরুত্ব তুলে ধরে সমাজের সর্বস্তরের মানুষকে কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান।
৭নং ওয়ার্ডে পৌর শাখার সভাপতি মোঃ আব্দুল আলীম সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামপুর উপজেলা আমীর মুহাম্মদ রাশেদুজ্জামান, সেক্রেটারি আবু মুছা,জামায়াত নেতা আলী হোসেন, ইসলামপুর পৌর শাখার আমীর মোঃ মাসুম,সেক্রেটারি মোস্তিম বিল্লাহ,যুব বিভাগ ইসলামপুর উপজেলা সেক্রেটারি ও পৌরসভার মেয়র প্রার্থী মোঃ মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর শাখার নেতা মোঃ ফেরদৌস আলম।
আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
