স্টাফ রিপোর্টার( লক্ষীপুর) :আবু সালমান লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরমেহার শহীদিয়া মসজিদে ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায়কারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাত থেকে সতেরো বছর বয়সী শিশুদের নিয়ে এই নামাজ প্রতিযোগিতা গত ১ ফেব্রুয়ারি শুরু হয়ে গতকাল শেষ হয়। এতে মোট ৩০ জন শিশু অংশগ্রহণ করে। নিয়মিত জামাতে নামাজ আদায় করে তারা এই প্রতিযোগিতায় অংশ নেয়।
(২৪ রমজান) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপহার হিসেবে তাদের দেওয়া হয় পাঞ্জাবি-পায়জামা ও সম্মাননা ক্রেস্ট। পুরস্কার পেয়ে প্রতিযোগী শিশুরা বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম, মাওলানা জহির উদ্দিন, মাওলানা আব্দুল হান্নান, রশিদিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা আশরাফ উদ্দিন, স্থানীয় মেম্বার নেছার উদ্দিন, বিএনপি নেতা রিয়াজ পাটোয়ারী, হাজী মাহতাব উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় হাফেজ মাওলানা আশরাফ উদ্দিন বলেন, ছোটবেলা থেকেই শিশুদের নামাজ ও দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে তারা ইসলামের মৌলিক শিক্ষার প্রতি আকৃষ্ট হয় এবং সঠিক পথে চলতে উৎসাহিত হয়।
রামগতি উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম বলেন শিশুদেরকে নামাজ শিক্ষা দেন, শিশু থেকে যখন নামাজ ধরবে তখন বড় হলেও তারা নামাজ ছাড়বেনা। কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে এবং নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে এজন্য সচেতন হয়ে সবাই নামাজ ধরুন।
