ঢাকাThursday , 19 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে ইট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত দুই

Mahamudul Hasan Babu
March 19, 2026 1:36 pm
Link Copied!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ইট বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাক্টরের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক হেলপার। বৃহস্পতিবার সকালে উপজেলার খাঁনপুকুর চৌধুরীমোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুইজন হলেন, উপজেলার চককুতুব গ্রামের মো. মুসলিমের ছেলে ট্রাক্টর ড্রাইভার মো. রাব্বী (২৫) ও ত্রিমোহনী গ্রামের সরদার আলীর ছেলে হেলপার মো. হিমেল (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ইট বোঝাই ট্রাক্টরটি রাণীনগর থেকে আবাদপুকুরের দিকে যাচ্ছিল। ট্রাক্টরে একজন ড্রাইভার ও তিনজন হেলপার ছিল। পথে খাঁনপুকুর চৌধুরীমোড় এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুত্বর আহত হন ট্রাক্টরে থাকা ড্রাইভার মো. রাব্বী ও হেলপার মো. হিমেল ও আতিকুল। স্থানীয় লোকজন তাদের তিনজনকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে ড্রাইভার রাব্বী ও হেলপার হিমেলের অবস্থা অবনতি হওয়ায় তাদের দুইজনকে নওগাঁ সদর হাসপাতালে হস্তান্তর করা হয়। সদর হাসপাতালে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক ড্রাইভার রাব্বী ও হেলপার হিমেলকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পাল বলেন, সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের ড্রাইভার ও হেলপার মারা গেছেন। আর একজন হেলপার রাণীনগর হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।