ঢাকাMonday , 23 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজারে দ্বীনেরটুক বন্ধু মহল পরিষদ এর ঈদ পুনর্মিলনী ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
March 23, 2026 5:52 am
Link Copied!

​সুমন আহমদ, (সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামে সামাজিক সংগঠন দ্বীনেরটুক বন্ধু মহল পরিষদ এর উদ্যোগে এক জমকালো ঈদ পুনর্মিলনী, প্রবাসী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনের উপদেষ্টা ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

​সংগঠনের আলেম-উলামা পরিষদের সম্মানিত সদস্য মাওলানা মোঃ সাইদুর রহমান নোমান এর অত্যন্ত প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আলেম-উলামা পরিষদের সদস্য মাওলানা মোঃ আল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান জীবন। তিনি সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং বিগত দিনের সামাজিক কর্মকাণ্ডের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার মোঃ রুহুল আমীন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ জমসিদ আলী এবং প্রখ্যাত আলেম মাওলানা আবু জাফর মাশহুদ। বক্তারা তাদের বক্তব্যে প্রবাসীদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং দ্বীনেরটুক গ্রামের উন্নয়নে তরুণ প্রজন্মের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে সাধুবাদ জানান। তারা বলেন, প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি এবং এলাকার যেকোনো দুর্যোগে তাদের সহযোগিতা প্রশংসার দাবি রাখে।

​অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রবাসী ও সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্যদের সংবর্ধনা প্রদান। এলাকার সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় বিপুল সংখ্যক প্রবাসীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আলহাজ্ব হাবিবুর রহমান, হাজী গোলাম মোস্তফা, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা, মোঃ বুরহান উদ্দিন, মোঃ লিয়াকত আলী, মোঃ আওলাদ আলী, মোঃ আখল আলী, মোঃ খোয়াজ আলী, মোঃ নুর ইসলাম, মোঃ ইসমাঈল আলী, মোঃ ইলিয়াস আলী, মোঃ সাধন মিয়া, মোঃ ফয়সল আহমেদ, মোঃ আলিম উদ্দিন, মোঃ আব্দুল মন্নান, মোঃ কামরুল হোসেন, মোঃ নাজমুল হাসান, মোঃ হুসাইন আহমেদ, মোঃ সানোয়ার হোসেন, মোঃ কামরুল হাসান জীবন, মোঃ আবুল হাসনাত এবং মোঃ আলমগীর হোসেন।

​সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি মোঃ সানোয়ার হোসেন উপস্থিত সকল অতিথি, সদস্য এবং প্রবাসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,আমাদের এই সংগঠন শুধু একটি নাম নয়, এটি এলাকার মানুষের পাশে দাঁড়ানোর একটি অঙ্গীকার। সকলের সহযোগিতা পেলে আমরা আগামীতে আরও বড় পরিসরে শিক্ষা ও সমাজসেবামূলক কাজ চালিয়ে যেতে পারব।

​অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও প্রবাসীদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের মাধ্যমেই উৎসবমুখর এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।