ঢাকাWednesday , 25 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোড়েলগঞ্জে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা রাজমিস্ত্রীর, অতঃপর——

Mahamudul Hasan Babu
March 25, 2026 9:24 am
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা করার পর অভিযুক্ত রাজমিস্ত্রি ফেরদৌস মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
ফেরদৌস মোল্লার বাড়ি মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া গ্রামে।
মামলা সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী ঈদের দিন বিকেল ৩টার দিকে তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়। পরে বান্ধবীর বাবা একই এলাকার ফেরদৌস মোল্লা তার নিজের মেয়েকে ১০ টাকা দিয়ে পাশের দোকান থেকে কিছু কিনে নিয়ে আসতে বলেন। এ সময় ওই বাড়িতে অন্য কেউ না থাকায় মেয়ের বান্ধবীকে পাসে বসিয়ে মোবাইলে কার্টুন দেখানোর অজুহাতে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন ফেরদৌস। পরে ভয়ভীতি দেখিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এক পর্যায়ে নিজের মেয়ে চলে আসলে শিশুটি বেরিয়ে গিয়ে আশেপাশের লোকজনকে জানায়। পরবর্তীতে শিশুর বাবাকে স্থানীয় লোকজন জানালে তিনি তাৎক্ষণিক প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি দেখিয়ে মামলা করলে প্রাণনাশের হুমকি ও তার মেয়েকে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত ফেরদৌস।
এ ঘটনার তিনদিন পরে মঙ্গলবার (২৪ মার্চ) ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে ফেরদৌস মোল্লাকে ধর্ষণচেষ্টার আসামি করে মোড়েলগঞ্জ থানায় মামলা করেন।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার একটি মামলা হয়েছে। তাৎক্ষণিক ঘটনার সঙ্গে জড়িত আসামি ফেরদৌস মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে