ঢাকাThursday , 26 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় যথাযথ মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

Mahamudul Hasan Babu
March 26, 2026 11:54 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ,মাগুরা প্রতিনিধি : মাগুরায় যথাযথ মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ৯ টায় মাগুরা নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, মাগুরা পৌরসভা, সিভিল সার্জন, সরকারি কলেজ, মাগুরা প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে নোমানি ময়দানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা পরিষদ প্রশাসক মোঃ আলী আহমদ, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, মাগুরা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবসহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক গভীর বেদনা বিধুর দিন । এ দিনে পাকিস্তানী দখলদার বাহিনী অপারেশন সার্চলাইট অভিযানের নামে নিরস্ত্র ও ঘুমন্ত মুক্তিকামী মানুষের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। গণহত্যা দিবস আমাদের সেই ভয়াল কাল রাত্রির কথা স্মরণ করিয়ে দেয়।
এ দিবস উপলক্ষে শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও বিভিন্ন ধরনের কর্মসূচি পালিত হয়।