দিবস রাত্রী কাটাই সদা
মরার আশায় বাঁচি
কোন মুহুর্তে বেখেয়ালে
মরবো কেবা জানি?
ছুরির ঘাতে? না হোক তবু
পাথর চাপায় বটে,
দেড় টনের রাবার বুঝি
এই পড়লো পিঠে।
হার্ট এটাকে? হোক না যেনো
বাস চাপাতেই মরি,
মুহুর্তেই মইরা যাবো
ভয় কেনো যে করি।
বিষ খেয়ে ভাই? দুঃখ কোথায়
বিষ্ফোরণেই চলে,
বিমান বুঝি এই এখনি
পড়লো ছাদে বলে।
বাড়ি যাবো ভাবছি এখন,
পৌছাবো না কভু,
লঞ্চটা তো তৈরি আছেই
পিষিয়ে দিতে পটু।
বুকে গুলি, ওটাও থাকুক
কখন কেবা ক্ষেপে,
এক বুলেটেই করবে সাবাড়
আদৌ বিচার হবে?
বাস সমেত মরবো ডুবে
কার কী আসে যাবে,
মা হারিয়ে কাঁদবে শিশু
নিউজ করবে সবে।
মরবো নাহয় ট্রেন উল্টেই
সরকারেরও লস,
আমরা কেনো একাই শুধু
বুঝবো লাইফ ডস!
তাইতো আমি সবসময়েই
মরার আশায় বাঁচি,
কোন মুহুর্তে বেখেয়ালে
মরবো কেনা জানি?
