ঢাকাSaturday , 28 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
March 28, 2026 3:23 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ ,মাগুরা, প্রতিনিধি : মাগুরায় ২৮ মার্চ শনিবার দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে নবাগত পুলিশ সুপার মোঃ মোল্লা আজাদ হোসেনের সাথে মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ কলিন্স, দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিঠুন, ক্রীড়া সম্পাদক শাহিন আলম তুহিন, কার্যনির্বাহী সদস্য শরীফ তেহেরান টুটুল, সাংবাদিক ,আলিমুজ্জামান উজ্জল, শিউলি আফরোজ সাথী ও মতিন রহমানসহ অন্যরা। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক,ইভটিজিং, গ্রাম্য সামাজিক আধিপত্য বিস্তারসহ বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকরা নানা সুপারিশ তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন,আমি মাগুরাতে নতুন এসেছি। মাগুরার সামগ্রিক উন্নয়নের কাজ করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করুন আমি যেন মাগুরা কে একটি নিরাপদ জনপথ হিসেবে গড়ে তুলতে পারি। একটি মানবিক মাগুরা গড়তে আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করুন। সকলের সহযোগিতা পেলে মাগুরার সার্বিক উন্নয়ন করে যাবো ইনশাআল্লাহ ।