বাদশা আলম, বগুড়া প্রতিনিধি- বগুড়ার শেরপুরে স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু। বুধবার (১ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু। মতবিনিময়কালে তিনি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। এসময় তিনি উপজেলার বিভিন্ন বিদ্যমান সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা ও বস্তুনিষ্ঠ লেখনীর ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত মতবিনিময় সভায় স্থানীয় প্রেসক্লাব, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, আকরাম হোসেন, দীপক সরকার, আব্দুল মান্নান, কামাল আহমেদ, সবুজ চৌধুরী, সুজিদ বসাক,
আবু বকর সিদ্দিক, শহিদুল ইসলাম শাওন, জাহিদ হাসান,
রুহুল আমিন, আবু জাহের, নাহিদ আল মালেক, বাধন কুমার, তাইজুল ইসলাম, নাহিদ হাসান রবিন, রাশেদুল হক, শুভ কুন্ডু, সৌরভ অধিকারী শুভ, মোমিন, মিল্লাত, মোতালেব, নজরুল ইসলাম জাকি, রোকন আহমেদ।
আলোচনা সভায় সাংবাদিকরা উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় বাজার মনিটরিং সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ইউএনও সাইদুজ্জামান হিমু মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
উপস্থিত সাংবাদিকরা উপজেলার উন্নয়নে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন
