নলডাঙ্গায় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা
নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নলডাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাজ্জাদ হোসাইন,নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ডাঃ ফজলার রহমান, বিএনপির নেতা জাফর মাস্টার।
অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং র্যালি অনুষ্ঠিত হয়।
