মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে ভাঙ্গুড়া উপজেলা যুবদলের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ থেকে মিছিল বের হয় ভাঙ্গুড়া পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কলেজে এসে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ বলেন, ধানের শীষ হলো গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনার প্রতীক। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে উত্তরণে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, যুব সমাজই দেশের পরিবর্তনের মূল শক্তি। আগামী দিনে সকল অন্যায়, দমন-পীড়নের বিরুদ্ধে যুবদল রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।
মিছিল ও সমাবেশে ভাঙ্গুড়া উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।
