আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আগুন লাগানোর পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে অসহায় দিনমজুর প্রতিবন্ধী মৃত আবু তাহেরের বাড়ীতে এই অগ্নিকাণ্ডের এঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতা কামরুল হোসেন জানান, সম্প্রতি এই বিরোধপূর্ণ জায়গা জমি নিয়ে গাংনী থানায় মীমাংসার জন্য উভয়পক্ষকে নিয়ে বসেছিল।কিন্তু মীমাংসা করতে ব্যর্থ হয় পুলিশ।এরপর থেকেই দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হয়।এরপর থেকেই এই অগ্নিকাণ্ডের পাল্টাপাল্টি অভিযোগ এবং মামলা।
তিনি আরও বলেন,আদালতের নির্দেশ উপেক্ষা করে প্রতিবন্ধীর জমি দখল নিতে প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান বিভিন্ন কৌশল অবলম্বন করছেন।জমির উপর আদালতের নিষেধাজ্ঞ থাকার পরে আদালত অমান্য করে গোপনে এই জমি পেশি শক্তির কাছে হস্তান্তর করেছে। এরপর থেকেই শুরু হয়েছে ঝামেলা।
এঘটনায় একপক্ষের মিথ্যা মামলায় দুজন আটক হয়েছে, এছাড়াও প্রতিবন্ধীর পক্ষে গাংনী থানায় কথা বলায় বিএনপির এক নেতার উপর মিথ্যা অভিযোগ তুলেছেন প্রতিপক্ষ মহিরুল ইসলাম ও মজিদুল ইসলাম।
প্রতিবন্ধী মৃত আবু তাহেরের স্ত্রী হাজেরা খাতুন জানান,আওয়ামী লীগের একটি প্রভাবশালী মহলের সহযোগীতায় ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে গাঁড়াবাড়িীয়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে মহিরুল ইসলাম, মজিদুল ইসলাম, বাবু, মেহের আলীসহ অজ্ঞাত নামা আরো ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে আমার বসত বাড়ীতে আগুন লাগিয়ে পালিয়ে যায়,পরে গ্রামের লোকজন এসে আমাদের উদ্ধার করে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিছু দিন আগে আমাদের জমিতে থাকা লিচুবাগান থেকে লিচু পেড়ে নিয়ে গেছে।এ সময় আমরা নিষেধ করলে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করার চেষ্টা করে।দুই দিন আগে আগুন লাগানোর মিথ্যা অভিযোগ দিয়ে আমার ছেলেকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। অথচ আমরা গরীব অসহায় বলে আমাদের বিচার হচ্ছে না।
ভুক্তভোগী বিবিজান নেছা জানান,আমার ভাসুর প্রতিবন্ধী আবু তাহের বাদী হয়ে মেহেরপুর সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা করেন যার নং ৯০/২০/২০১৫,। মামলা চলাকালীন অবস্থায় বিবাদী সিদ্দিকুর রহমান জমি দখল নেয়ার জন্য চিরস্থায়ী ভাবে নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত কাগজপত্র দেখে আমাদের পক্ষে আদেশ দেন।
এই আদেশের বিরুদ্ধে সিদ্দিকুর রহমান পুনরায় আপিল করেন, আপিল আদালত আমাদের আদেশ বলবত রাখেন। আবারো সিদ্দিকুর রহমান মহামান্য হাইকোর্টে আপিল করেন। মহামান্য হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন।প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় আমরা সঠিক বিচার পাইনি।
প্রতিপক্ষরা প্রতিনিয়ত আমাদের হত্যার হুমকি অব্যাহত রেখেছে,হুমকি দেওয়ার পর পরেই আজ রাতে আমাদের বাড়ীতে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করেছে,আমরা এঘটনার বিচার চাই।এই জমিজমা বিরোধের জের ধরে সম্প্রতি আমার ভাসুর স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন বলে তিনি জানান।
প্রতিবেশী আব্দুল হান্নান বলেন,মেহেরপুর সহকারী আদালত ও মেহেরপুর জজ আদালত এবং সর্বশেষ হাইকোট সিভিল ডিভিশন প্রতিবন্ধী মৃত আবু তাহেরের পক্ষে আদেশ দেন। তিনটি আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক জমি দখল নেওয়ার চেষ্টা করছে। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীসহ এলাকাবাসী।
কাথুলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বেল্টু জানান,উল্লেখ্য এর আগের ঘটনা,রাতের আঁধারে ভাড়াটে লাঠিয়াল দিয়ে প্রতিবন্ধী আবু তাহেরের বসত বাড়ীতে হামলা চালিয়ে ঘর বাড়ী ভাংচুর করে জমি জবর দখল নিয়ে সেই স্থানে ঘর নির্মানের করেছিলো।
১৩ র্মাচ ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার গাঁড়াবাড়ীয়া গ্রামে। আবারো একই কায়দায় বৃহস্পতিবার ১৮ই জুন দিবাগত মধ্যরাতে বসত বাড়িতে আগুন লাগিয়ে দুইজন অসহায় মহিলাকে হত্যার চেষ্টা করে প্রতিপক্ষরা।
প্রতিবেশী বাবর আলী ও বাশারুল ইসলাম বলেন, আওয়ামীলীগের প্রভাবশালী একজন চেয়ারম্যান ছিদ্দিকুর রহমানের পক্ষ নিয়ে আইনের কোনরকম সহায়তা না পেয়ে কয়েকজন পরিচয় দান কারীর যুক্তিতে এর আগে রাতের আঁধারে ৪০/৫০ জন লাঠিয়াল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবন্ধী মৃত আবু তাহের কে মরধর করে কুড়ে ঘর ভেঙ্গে রাতারাতি জমি চাষ করে দখল নিয়ে বেড়া দিয়ে ঘিরে ফেলেছিলো।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ওই প্রতিবন্ধীর উপর ব্যাপক নির্যাতন করা হয়েছে। আবারো একই কায়দায় প্রতিবন্ধীর ওয়ারিশদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সিদ্দিকুর রহমানের লাঠিয়াল বাহিনী ।
স্থানীয়রা জানান, এই বিরোধ পূর্ণ জমি নিয়ে দেওয়ানী আদালতে মামলা বিচারাধীন রয়েছে।যার দেওয়ানী মামলা নং-৯০/ ২০১৫। যার মুন্সেফ আদেশ নং-৩৫ তাং-১৩-০২-২০ ইং ।
স্থানীয়রা আরও বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার গাঁড়াবাড়ীয়া গ্রামে প্রতিপক্ষ মামলায় মুন্সেফ আদেশ অমান্য করে মৃত নজরুলের ছেলে প্রতিবন্ধী মৃত আবু তাহের দিং-এর পৈত্রিক জমি রাতের আঁধারে ভাড়াটে লাঠিয়াল দিয়ে ভাংচুর করে জবর দখলও বাড়ি থেকে মারধর করে উচ্ছেদ করার চেষ্টা করে জামাতের সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান।
সরে জমিনে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, অসহায় প্রতিবন্ধী মৃত আবু তাহের বিরোধপূর্ণ জমিতে দীর্ঘদিন ধরে বাড়ী নির্মাণ করে বসবাস করত, রাতের আঁধারে হামলা চালিয়ে তাকে মারধর করে তার টিনশেড র্নিমিত বাড়ী ভাংচুর করে একটি গর্তের মধ্যে ফেলে দিয়ে ছিলো প্রতিপক্ষ সিদ্দিকুর রহমানের লোকজন।মামলায় পরাজিত হওয়ার পর আবারো মামলা চলাকালিন অবস্থায় একটি পক্ষের কাছে জমি হস্তান্তর করে রাতের আঁধারে অগ্নি সংযোগ করেছে।এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।
এ ব্যাপারে গাড়াবাড়িয়া গ্রামে বিএনপি’র নেতা পলাশ হোসেন জানান, আমার বিরুদ্ধে একটি পক্ষ মিথ্যা অভিযোগ করছে, প্রতিবন্ধী মৃত আবু তাহেরের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে, আদালত আবু তাহেরের পক্ষে আদেশ দিয়েছিল আদেশের কপি নিয়ে থানায় উভয়পক্ষ মীমাংসার জন্য বসেছিল, সেখানে আমি শুধু আবু তাহের পক্ষে কথা বলেছিলাম এজন্য আমার নামে এসব মিথ্যা অভিযোগ তুলছে একটি পক্ষ মিথ্যা বানোয়াট অভিযোগ করেছে, আওয়ামীলীগ ক্ষমতায় থাকা অবস্থায় এই প্রতিবন্ধী পরিবারের উপর ব্যাপকভাবে নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কর্মীরা।আমি যেহেতু ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এজন্য একটি পক্ষ এসব অভিযোগ তুলেছেন।
এ ব্যাপারে কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানার সাথে মোবাইল ফোনে যোগাযোগ
করা হলে, তিনি বলেন এ ব্যাপারে আমি জড়িত নয়। রাজনৈতিকভাবে প্রতিহিংসা মূলক আমার নাম বলতে পারে । জমি হলো তাদের বাপ-দাদার এখানে আমার কোন সম্পৃৃক্ত নেই।
অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তদন্ত করছেন।
এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান,খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি,কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
