পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর নাজিরপুর উপজেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় আছেন সাবেক ছাত্রনেতা মাজেদুল কবীর রাসেল। দলীয় সুত্রে জানা যায়, দুর্দিনে কেন্দ্র ঘোষিত বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি কর্মসূচি সক্রিয়ভাবে অংশগ্রহন করেছে এই সাবেক ছাত্রনেতা। তাছাড়া প্রতিটি কর্মসূচি সফল করতে নিরলস ভাবে পরিশ্রম করেছেন এই যুবনেতা। তাই উপজেলার সর্বস্তরের যুবদলের নেতাকর্মীরা এই মাজেদুল কবীর রাসেলকে উপজেলার যুবদলের সভাপতি পদে দেখতে চাই বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন।
জানা যায়, এই যুবনেতার স্কুল জীবন থেকে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে পথচলা শুরু করেন। নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক দায়িত্ব পালন করেছেন এই ত্যাগী ছাত্রনেতা। এছাড়া নাজিরপুর উপজেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য, জেলা যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সকল দায়িত্ব পালন কালে একাধিক হামলা ও মামলা স্বীকার হয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই ত্যাগী নেতা।
তৃণমূলের একাধিক নেতাকর্মীরা জানান, মাজেদুল কবীর রাসেলের সততা, সাংগঠনিক দক্ষতা ও সাহসিকতার জন্য যুবদলের সভাপতি পদের দাবীদার হয়ে উঠেছেন। দলের দুর্দিনে মাজেদুল কবীর রাসেল নেতাকর্মী পাশে থেকে হামলা মামলার ও একাধিকবার কারাবরন করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন। তাই নাজিরপুর উপজেলা যুবদল সুসংগঠিত করতে এই ত্যাগী নেতাকে উপজেলা যুবদলের সভাপতি পদের বিকল্প নেই।
তারা আরোও জানান, গত ১৫ বছরে একাধিকবার আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে পিটিয়ে গুরতর আহত করে। এত হামলা ও মিথ্যা মামলার শিকার হয়ে কারাবরনের পরে মাজেদুল কবীর রাসেল দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। বরং প্রতিকূল পরিস্থিতিতেও তিনি নেতাকর্মীদের সংগঠিত রাখা এবং আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উপজেলা ছাত্রদলের দায়িত্ব পালন কালে দল সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাবেক এই ছাত্রনেতা।
নাজিরপুর উপজেলা যুবদলের সভাপতি পদের দাবিদার মাজেদুল কবীর রাসেল জানান, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সততা ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে স্কুল জীবন থেকে ছাত্রদলের রাজনীতি মাধ্যমে বিএনপিতে পথ চলা। গত ১৫ বছর আওয়ামী সরকারের রক্তচুক্ষ উপেক্ষা হামলা মামলার স্বীকার হয়ে একাধিক বার কারাবরন করে প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশ গ্রহন করেছি। তাই আশা করি দল আমার ত্যাগ স্বীকারকে মুল্যায়ন করে উপজেলা যুবদলের দায়িত্ব দেয় তাহলে দলকে সুংগঠিত করবো।
