মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এর আওতায় মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ১৮ মে সোমবার বেলা ১১ টায় মাগুরা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা এ মেলার আয়োজন করে। মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যশোর অঞ্চলের প্রতিটি জেলায় কৃষি উৎপাদনে ব্যাপক সহায়ক। এই জেলাগুলোতে ধান, পাট,গম,সরিষাসহ নানা ধরনের সবজি ও মসলা জাতীয় ফসল অধিক উৎপন্ন হয়। যা জেলার চাহিদা মিটিয়ে বাইরের দেশে আমরা রপ্তানি করছি।
তিন দিনব্যাপী এ মেলায় বিভিন্ন স্টলে কৃষকদের উৎপাদিত নানা ধরনের ফসল ও সবজি প্রদর্শিত হচ্ছে। আগামী বুধবার এ মেলার সমাপনী হবে বলে জানা গেছে ।
