ঢাকাFriday , 22 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত নেতাকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা,আ.লীগ ২কর্মী গ্রেফতার

Mahamudul Hasan Babu
May 22, 2026 11:49 am
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া পাবনা :পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জামায়াত নেতা ও শিক্ষক জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে এজাহারনামীয় ১০ জনসহ অজ্ঞাত আরও ৫০ জনকে। এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত এক আসামিসহ দুই জনকে আটক করেছে।

শুক্রবার (২২ মে) গভীর রাতে তাদের আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলআমিন।

আহত জিল্লুর রহমান (৫০) উপজেলার দাশমরিচ গ্রামের বাসিন্দা ও খানমরিচ ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি। তিনি পেশায় একজন শিক্ষক। বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

ভাঙ্গুড়া থানার এসআই আলআমিন বলেন, আটক দুই জন হলেন দাশমরিচ এলাকার আয়নাল ও তার ছেলে হাফিজুর রহমান। তারা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এর আগে খানমরিচ ইউনিয়ন জামায়াতের আমির জানান, বৃহস্পতিবার (২১ মে) রাত ৮টার দিকে উপজেলার দাশমরিচ এলাকায় পূর্ব বিরোধের জেরে ধারালো অস্ত্রধারীদের হামলায় গুরুতর আহত হন জিল্লুর রহমান। অভিযোগ ওঠে, স্থানীয় যুবক আব্দুর রহমান, স্বপন ও তাদের সহযোগীরা এই হামলা চালান।

তার দাবি, বৃহস্পতিবার সকালে বাগবিতণ্ডার জেরে রাতে সংঘবদ্ধ হামলা চালানো হয়। প্রথমে জিল্লুর রহমানের বাড়িতে গিয়ে তার মাকে মারধর করা হয়। পরে তাকে খুঁজতে বিভিন্ন স্থানে ঘোরার পর রাস্তায় পেয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করা হয়।

ঘটনার পর রাতেই পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের জামায়াতের সংসদ সদস্য আলী আজগর দলীয় নেতাকর্মীদের নিয়ে ভাঙ্গুড়া থানা চত্বরে বিক্ষোভ করেন। এ সময় তিনি দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।ঘটনার পর থানা ঘিরে বিক্ষোভ করেন জামায়াতের এমপি
ঘটনার পর থানা ঘিরে বিক্ষোভ করেন জামায়াতের এমপি

সংসদ সদস্য আলী আজগর বলেন, আমার নেতাকে কুপিয়ে মৃতপ্রায় করা হয়েছে। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার কর্মকর্তা সাকিউল আজম বলেন দুজনকে গ্রেফতার করা হয়েছে অভিযান চলমান।