ঢাকাThursday , 21 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে হাতি দিয়ে প্রকাশ্য চাঁদা আদায়। অতিষ্ঠ মাধারণ মানুষ ও পথচারীরা।

Mahamudul Hasan Babu
May 21, 2026 5:30 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে হাতি দিয়ে প্রকাশ্য চাঁদা আদায় করা হচ্ছে।বৃহস্পতিবার দুপুরে ব্যস্ততম বিরল পৌর শহরে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হাতি দিয়ে চাঁদা আদায় করা হয়।এছাড়া শহরের প্রধান প্রধান সড়কে বিভন্ন যান-বাহন ও পথচারীদের থামিয়েও প্রকাশ্য আদায় করা হয় চাঁদা ।
ভুক্তভোগী অনেকে জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই উপজেলার বিভিন্ন রাস্তায় ও বাজারে এই হাতি দিয়ে চাঁদা আদায় করা হচ্ছে।
এতে করে সাধারন মানুষ ও পথচারীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। ফলে হাতি দিয়ে প্রকাশ্য চাঁদাবাজী বন্ধে সংশ্লিষ্ঠ প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।