মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলে তৃণমূল পর্যায়ে নেতা-কর্মিদের গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে মো.মোজাম ও সাধারণ সম্পাদক পদে মো. ওয়াজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে মো.সাইফুল ইসলাম মাষ্টার নির্বাচিত হয়েছেন। ৩ আগষ্ট-২০২৬ সোমবার রাত প্রায় ৮ টায় অষ্টমনীষা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত অষ্টমনীষা ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল এর ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন,ভাঙ্গুড়া উপজেলা নির্বাচনী কর্মকর্তা নির্বাচন কমিশনার সোলাইমান হোসেন।
সংশ্লিষ্ট নির্বাচনী সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৩:৩০-৬ টা পর্যন্ত অষ্টমনিষা ইউপি’র নয় টি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের ৪শ’৫৯ জন কাউন্সিলার তাদের প্রত্যক্ষ ভোটে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন। প্রাপ্ত ভোটের ফলাফলে জানা যায়, ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে মো.মোজাম্মেল হোসেন
২৩৪ (ঘোড়া প্রতীক)ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মান্নান ২১৩ (আনারস প্রতীক) ভোট পেয়েছেন।সাধারণ সম্পাদক পদে মো.ওয়াজ উদ্দিন -২৭৩ (মোরগ প্রতীক)ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.আলতাব হোসেন ১৬৫ (ফুটবল প্রতীক) ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম -২২৫(টিউবয়েল প্রতীক)ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.কামরুজ্জামান (আম প্রতীক) ২০৫ভোট, ও মো.সৈয়দ আলী পেয়েছেন (চশমা প্রতীক) ১২ ভোট।
নির্বাচনী ফলাফল ঘোষণার সময় ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপন বলেন বিএনপি’র তৃণমূলের কর্মীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি,সম্পাদক ও সাংগঠনিক নেতা নির্বাচন করায় সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্র চর্চার মনোভাব অনেক অংশে জাগ্রত হয়েছে।ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো.জাফর ইকবাল হিরোক বলেন ভোটাররা শান্তিপূর্ণভাবে উপস্থিত থেকে নির্ভরে উৎস আনন্দের মধ্যে দিয়ে ভোট প্রদান করেন বাধাহীনভাবে ,এই নির্বাচন সুন্দর সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে সকলে জানান।
