আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:সাংবাদিক ও পুলিশের উপর ক্ষিপ্ত হওয়া মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন শাখার নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর কে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
শুক্রবার ৬ নভেম্বর দুপুর ১২টার দিকে কাজিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগের দিন থানা চত্বরে ভ্যান চোর চক্রের গ্রেফতার হওয়া ৪ সদস্যকে ছাড়ানোর পায়তারা করে। সাংবাদিকরা ভ্যান চালক রবিউল ইসলামের নিকট জানতে গেলে ঐ নেতা সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয় পরে পুলিশ শান্ত করতে গেলে তার উপরও ক্ষিপ্ত হয় হাফিজুর।
গ্রেফতার হওয়া হাফিজুর উপজেলার কাজিপুর গ্রামের গোলাম বাজারের দারজেল এর ছেলে।
গাংনী থানার ওসি মুজাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, সন্ত্রাস বিরোধী আইনে (২০০৯ এর সংশোধনী ২০১৩) তাকে গ্রেফতার করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে
