ঢাকাTuesday , 4 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

Mahamudul Hasan Babu
August 4, 2026 2:24 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  :  রংপুরের পীরগঞ্জে টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার মদনখালী ইউনিয়নের পাচ মাথা নামক স্থানে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহŸায়ক সাইফুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী  চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক  শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু, পীরগঞ্জ প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,সাংবাদিক মাহমুদুল হাসান, সরোয়ার জাহান, বখতিয়ার রহমান, করিম সরকার, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক শাজাহান আলী প্রমূখ।
এ সময় জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, টানা অতিবৃষ্টির কারণে নি¤œ আয়ের ও দিনমজুর শ্রেণির অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। দুর্যোগকালীন সময়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব।তাই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে  রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন ৫ শতাধিক পরিবারের সদস্যর হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেয়া হয়।