ঢাকাTuesday , 4 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী ইশতেহারে ঘোষণা অনুযায়ী প্রধান মন্ত্রী স্মার্ট কৃষক কার্ড দেওয়ার জন্য পাইলট প্রকল্প চালু করেছেন। – সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম.পি।

Mahamudul Hasan Babu
August 4, 2026 3:59 pm
Link Copied!

এম,এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম.পি বলেছেন, আমাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা অনুযায়ী বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জনাব, তারেক রহমান সাহেব স্মার্ট কৃষক কার্ড দেওয়ার জন্য পাইলট প্রকল্প চালু করেছেন। তারই ধারা বাহিকতায় বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের ৬টি ওয়ার্ডে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এখানে যেসক কৃষক উপস্থিত আছেন, আপনারা আপনাদের সঠিক তথ্য, তথ্য সংগ্রহকারী অফিসারদের নিকট প্রদান করবেন। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজ, কীটনাশক ও কৃষিঋণসহ সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন। ফলে কৃষকরা নিশ্চিন্তে তাদের কৃষি কাজ করতে পারবেন। কোন কারনে আর কোন অসুবিধায় তাদের পড়তে হবে না। তাই সঠিক তথ্য প্রদানের মাধ্যমে এই প্রকল্প বাস্তাবায়নে সকলে এগিয়ে আসবেন।
মঙ্গলবার বিকালে দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউপি’র বালান্দোর গ্রামের আঁচলদিঘী মসজিদ চত্বরে কৃষকদের তথ্য সংগ্রহ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় বিরল উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম,উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ফিরোজ জামান, ভান্ডারা ইউপি চেয়ারম্যান মামনুর রশীদ মামুন, উপ সহকারী কৃষি অফিসার আফজালুর রহমান, এ এইচ এম গোলাম কবীর, ওবায়দুর রহমান, মনিরুজ্জামান, তানজিমুল ইসলাম, সাইফুল আলম, আব্দুর রহিম, আহসান হাবিব, পলাশ চন্দ্র, আবু বক্কর সিদ্দিক, ফরিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রথম দিন তথ্য সংগ্রহকারীরা ভান্ডারা ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর, ছোট বৈদ্যনাথপুর, বালান্দোর, মৌচুষা গ্রামের প্রায় ৩৫০ জন কৃষকের তথ্য সংগ্রহ করেছেন।

পরে প্রধান অতিথি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম.পি স্থানীয় বুড়ির হাট বাজারে সাধারণ মানুষের সাথে কুশোল বিনিময় করেন এবং বালান্দোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা ও সম্প্রতি ঝড়ে ক্ষতিগ্রস্ত বালান্দোর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।