ঢাকাWednesday , 5 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লামায় এনসিপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
August 5, 2026 3:01 pm
Link Copied!

লামা (বান্দরবান) প্রতিনিধি:ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানের লামা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত বিজয় মিছিল, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির লামা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দলীয় নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে জেলা পরিষদ গেস্ট হাউসের দ্বিতীয় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনসিপির লামা উপজেলা শাখার আহ্বায়ক মো. নাজমুল হাসান। সঞ্চালনায় এবং স্বাগত বক্তব্য রাখেন লামা উপজেলা এনসিপির সদস্য সচিব মোঃ আব্দুল করিম, বক্তব্য রাখেন ছাত্রশক্তি লামা উপজেলা শাখার আহ্বায়ক এনামুল হক রাব্বি, সরই ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মিজানুর রশিদ, ফাইতং ইউনিয়ন এনসিপির প্রধান সমন্বয়কারী মো. মিজানুর রহমান (মিম), লামা উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মো. ইউনুছ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তাঁরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে এনসিপির লামা উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিজয় মিছিল, সমাবেশ ও আলোচনা সভা সম্পন্ন হয়।