আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বুধবার সকালে আলােচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা প্রশাসন দিবসটি পালনের আয়োজন করে।উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হােসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিদ হােসেন,গাংনী থানার ওসি মুজাদ্দিদ মাের্শেদ চৌধুরী,
গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল,পৌর বিএনপি’র সভাপতি মকবুল হোসেন মেঘলা,উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম।উপজেলা জামায়াতের ক্যাশিয়ার জিল্লুর রহমান,সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম,এনসিপির উপজেলা শাখার সাবেক সদস্য সচিব মুজাহিদুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন।
গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বাবলু,সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযােগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
