ঢাকাFriday , 7 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট খরচের টাকা শিক্ষা কর্মকর্তাদের পকেটে

Mahamudul Hasan Babu
August 7, 2026 3:53 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে ইসলামপুর উপজেলায় ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত ইন্টারনেট খরচের প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

সরকারি কোষাগারে জমা দেওয়ার অজুহাতে শিক্ষকদের কাছ থেকে সেই টাকা ফেরত নিলেও তা জমা না দিয়ে নিজেদের পকেটে পুরেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তারা। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা।

​জানাযায়,২০২৫–২৬ অর্থবছরে ইসলামপুর উপজেলার ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট খরচ বাবদ বিদ্যালয় প্রতি ১০হাজার ৫০০টাকা (আয়কর ও ভ্যাট বাদে সাড়ে ১০ হাজার টাকা) বরাদ্দ দেয় মন্ত্রণালয়। গত জুন মাসে টাকাগুলো প্রধান শিক্ষকদের মধ্যে বণ্টন করা হয়। জুলাই মাসের শুরুতেই সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারা (এটিইও) “রাজস্ব খাতে জমা দিতে হবে” বলে শিক্ষকদের কাছ থেকে পুরো টাকা ফেরত নেন। তবে টাকাটি সরকারি কোষাগারে জমা না দিয়ে শিক্ষা কর্মকর্তারা নিজেদের পকেটে রেখে দেন বলে অভিযোগ ওঠে। উপজেলায় ৯৬টি বিদ্যালয়ের মধ্যে মাত্র ১৮ থেকে ২০টি বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ চালু রয়েছে। তাও শিক্ষকরা নিজেদের ব্যক্তিগত খরচে সংযোগ নিয়ে ব্যবহার করছেন। বাকি বিদ্যালয় গুলোতে ইন্টারনেটের কোনো নামগন্ধও নেই।

​অভিযোগ উঠেছে শিক্ষা অফিসারদের এই আর্থিক অনিয়ম,স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির প্রতিকার চেয়ে শিক্ষকরা দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের কাছেও এ বিষয়ে বিচার চেয়েছেন তারা।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন বলেন, আমার বিরুদ্ধে সম্পূর্ণ অভিযোগ মিথ্যা। শিক্ষকদের কাছ থেকে ফেরত নেওয়া টাকার বিষয়ে কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি তিনি।

​জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আহসান জানান, সরকারি বরাদ্দের টাকা সরাসরি উপজেলায় আসে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজে তা খরচ করেন। কোনো অনিয়ম-দুর্নীতি প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

​দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো.কামরুজ্জামান জানান, শিক্ষকদের অভিযোগটির বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।