ঢাকাWednesday , 12 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে ফ্যামিলী কার্ড জরিপ স্বেচ্চাসেবী নিয়োগে অনিয়ম

Mahamudul Hasan Babu
August 12, 2026 4:33 pm
Link Copied!

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে ফ্যামিলী কার্ড শুমারী-২০২৬ খানা তথ্য ভান্ডারের তথ্য সংগ্রহে স্বেচ্চাসেবী নিয়োগে অনিয়ম স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
জানা যায়, স্বেচ্চাসেবী গণনাকারী নিয়োগে কোন ধরনের অভিজ্ঞতার মূল্যায়ন না করে শুধুমাত্র অনৈতিক সুযোগ সুবিধা নিয়ে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছে একই পরিবারের একাধিক সদস্যকে। চর পোড়াগাছা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গাহের বেপারী বাড়ীর গাহের বেপারীর মেয়ে খাদিজা আক্তার পাতা ও তার সহোদর বোন উম্মে আক্তার সামিয়া এবং বড় বোন লতার স্বামী মামুন সহ একই পরিবারের এ তিন জনকে চুড়ান্ত ভাবে নির্বাচিত করা হয়েছে। খাদিজা তার বাবার নাম উল্লেখ করেন মো: গাওহার আর ছোট বোন সামিয়া তার বাবার নাম লিখেছে মো: গাহের। এতে সাধারণ মেধাবী ও পূর্বের অভিজ্ঞতা সম্পন্নদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গণনাকারী প্রত্যাশী জানান, যারা বিবিএস পরিচালিত বিভিন্ন জরীপে কাজ করেছে তাদের নিয়োগ না দিয়ে বিশেষ বিবেচনায় একই পরিবারের তিন জনকে নিয়োগ দেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা একই পরিবারের তিনজনের সকল কাগজপত্র যাছাই বাছাই করারও দাবী জানান।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম বলেন, আমরা নীতিমালা অনুসারে মেধার ভিত্তিতে নিয়োগ দিয়েছি। কোন সমস্যা হলে যাছাই বাছাই সহ নিয়োগ বাতিলের সুযোগ রয়েছে।