ঢাকাWednesday , 12 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে ছাত্রদল নেতাকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Mahamudul Hasan Babu
August 12, 2026 4:40 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহŸায়ক ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মোস্তাফিজুর রহমান মিলুকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মিথ্যা ও বানোয়াট তথ্য’ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১০ আগস্ট) রাতে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মোস্তাফিজুর রহমান মিলুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুলতান মাহমুদ ও পীরগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহŸায়ক রাকিব আহমেদ।
লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন  গত ৮ আগস্ট দুপুর থেকে একটি কুচক্রী মহল উপজেলা ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান মিলুর সঙ্গে জনৈকা  ইসরাত জাহানের ছবি সংযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে দিচ্ছে। এতে তার সামাজিক ও রাজনৈতিক ভাবে সুনাম ক্ষুণœ হচ্ছে এবং ইসরাত জাহানও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, পরদিন ৯ আগস্ট ইসরাত জাহান এক আত্মীয়ের বাড়িতে অবস্থান কালে কুচক্রি মহলের সদস্যরা সেখানে গিয়ে হামলা, ভাঙচুর ও তাকে মারধর করে। তাকে জোর করে মিলুর বিরুদ্ধে ভিডিও বক্তব্য দেওয়ানোর চেষ্টা করা হয়েছে ।
সংবাদ সম্মেলনে বক্তারা এসব ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রদলের আরও বেশ কিছু সংখ্যক নেতা কর্মি উপস্থিত ছিলেন।