ঢাকাFriday , 14 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে চুরির ঘটনায় আতঙ্ক, দ্রুত চোর ধরার দাবি

Mahamudul Hasan Babu
August 14, 2026 10:49 am
Link Copied!

রামগতি (লক্ষীপুর)আবু সালমান লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গত ১৩ আগস্ট রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক বাড়ি ও দোকানে চুরির অভিযোগ পাওয়া গেছে।
চর রমিজ ইউনিয়নের বাসিন্দা মো. পিরোজ অভিযোগ করে বলেন,আমি একজন টাইলস মিস্ত্রি। গতরাতে আমার কাজের সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের পক্ষে আবার নতুন করে সরঞ্জাম কিনে কাজ করা অত্যন্ত কঠিন। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। তিনি জানান, চুরি হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে, মোটর, ঠেলা মেশিন, গ্রান্ডার মেশিন, মিটার, লাইনের তার, হাতুড়িসহ বিভিন্ন ধরনের কাজের সরঞ্জাম। এদিকে বান্দেরহাট বাজারের ব্যবসায়ী আবু সাঈদ বলেন, “আমার দোকানের বিদ্যুতের তার কেটে নিয়ে গেছে। বাতিও নিয়ে গেছে। এছাড়া দোকান থেকে অন্যান্য জিনিসপত্রও চুরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বান্দেরহাট বাজারের দক্ষিণ পাশে ছোয়া মেইলের কাছ থেকে একটি মোটর নিয়ে যাওয়ার চেষ্টা করে চোরেরা। মোটরটি নিয়ে যেতে না পেরে তারা সেটি রাস্তার পাশে খুলে ফেলে রেখে যায়। এছাড়া বিভিন্ন বাড়ির সামনে গিয়ে চোরেরা কিছু না পেয়ে মানুষের জুতা কেটে ফেলে যাওয়ারও অভিযোগ করেছেন স্থানীয়রা।

একের পর এক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। তারা চুরির ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।