ঢাকাSaturday , 15 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার ৮২-তম জন্মদিন উপলক্ষে বিএনপি’র দোয়া ও আলোচনা সভা

Mahamudul Hasan Babu
August 15, 2026 10:42 am
Link Copied!

স্টাফরিপোর্টার মাগুরা।। বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মাগুরার মহম্মদপুরে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে মহম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার রওশন মার্কেটের সামনে ট্রাফিক মোড় চত্বরে উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মইমূর আলী মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকনুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মহম্মদ মতিউর রহমান, কাজী সালিমুল হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস, এম ইউনুস আলী সরদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক
মো: নজরুল ইসলাম, সাবেক যুগ্ম-আহ্বায়ক
অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল, সাবেক যুগ্ম- আহ্বায়ক মহিদুল ইসলাম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারা মিয়া।

সম্পূর্ণ অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ড. এম.এম রইচ উদ্দিন।
​আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক ড. এম এম রইচ উদ্দিন। মোনাজাতে তাঁর পরিবারের জীবিত সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির উত্তরোত্তর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রেসক্লাব মহম্মদপুরের (ভারপ্রাপ্ত) সভাপতি মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।