আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে তানভীর হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে| শিশু তানভীর জেলার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের আনন্দবাস গ্রামের রাশিদুল ইসলামের ছেলে|
সোমবার ভাের ৫টার দিকে চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়|
স্থানীয়রা জানান, শিশু তানভীর রবিবার দিবাগত রাতে মায়ের সাথে ঘুমিয়ে ছিল| মধ্যেরাতে তাকে বিষধর সাপে কামড় দেয়| কামড়ের যন্ত্রণায় সে চিৎকার দিলে,তার মা বিষয়টি টের পায়| রাতেই তাকে উদ্ধার করে পার্শ^বর্তী চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালে নিলে,চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে মৃত্যু হয়|
