মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইন্জিনিয়ার ইলিয়াছ আহমেদ হিমেল রানা স্ত্রীর অসুস্থতা থেকে দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় পাবনার ভাঙ্গুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শরৎনগর মাদ্রাসা মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ভাঙ্গুড়া উপজেলা যুবদলের নেতাকর্মী, সমর্থক, মসজিদের মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
দোয়া মাহফিলে অসুস্থ হিমেল রানা স্ত্রীর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সব অসুস্থ মানুষের রোগমুক্তির জন্যও মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তারা অসুস্থ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম। এ সময় মসজিদের মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে অসুস্থ রোগীর দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করেন।
