ঢাকাSaturday , 22 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

Mahamudul Hasan Babu
August 22, 2026 2:31 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলাা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে| আজ শনিবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়|
বিদায় অনুষ্ঠানে উপজেলা পরিষদের প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর -২ গাংনী আসনের সংসদ সদস্য জামায়াত নেতা মো. নাজমুল হুদা| এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক শামসুল আলম সোনা, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, উপজেলা বিএনপির সেক্রেটারী আব্দুল আওয়াল বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী আসাদুজ্জামান বাবলু , গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রমুখ| উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান|
এসময় গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালঅম আজাদ ¯^পন, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষখক মোস্তাফিজুর রহমান বাবলু, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ|
এছাড়াও কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন,প্যানেল চেয়ারম্যানবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় লগ্নে আবেগঘন বক্তব্য রাখেন|
বক্তারা একজন দক্ষ, অভিজ্ঞ, সদালাপী ইউএনওর বিদায়ে তার ভবিষ্যৎ জীবন সুন্দর ও ¯^ার্থক হোক এবং পরিবারের সু¯^াস্থ্য ও মঙ্গল কামনা করেন|
গবশেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন উপজেলার সকল শ্রেনী পেশার মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করেন|