ঢাকাWednesday , 26 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নবাগত শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান ইফতেখারের সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলাকমিটির সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
August 26, 2026 9:53 am
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি:শরনখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় ‌। ২৫-০৮-২০২৬ ইং রোজ মঙ্গলবার সকাল ১১ টায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অর্থিতা হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান,
জামায়াতের আমির‌ সহকারী অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাস, বিএনপি নেতা ডাক্তার শফিকুল ইসলাম বাবুল , কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, শরণখোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক নান্না মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন বাদল, শরণখোলা থানা পুলিশের উপ পরিদর্শক মোঃ মিজানুর রহমান মিজান। সভায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও জুয়ার আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষা করতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া এলাকার সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন কর্ম পরিকল্পনা সভায় উপস্থাপন করা হয়।