ঢাকাThursday , 27 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গণপতি চক্রবর্তীর পরিবার হত্যার বিচারের দাবিতে পীরগঞ্জে মানববন্ধন

Mahamudul Hasan Babu
August 27, 2026 2:50 pm
Link Copied!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরে গণপতি চক্রবর্তীর পরিবার হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পীরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় ও পীরগঞ্জ পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, গণপতি চক্রবর্তীর পরিবার হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।একটি পরিবারের সদস্যদের হত্যার মতো ঘটনায় অপরাধীরা যেন কোনোভাবেই আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে না যায়। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। চক্রবর্তীর পরিবার হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তাঁরা।