ঢাকাTuesday , 20 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বড়াল ব্রিজে ট্রেনের ধাক্কায় ১০ বছরের কিশোর নিহত

Mahamudul Hasan Babu
October 20, 2026 1:07 pm
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেলসেতুতে ট্রেনের ধাক্কায় সামিউল ইসলাম (১০) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বড়াল ব্রিজ রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিউল ইসলাম চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রামের বাসিন্দা। সে মো. আশরাফ ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বড়াল ব্রিজ রেলসেতু এলাকায় ট্রেনের ধাক্কায় সামিউল নিহত হয়। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সিরাজগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।