আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সব্জি বোঝাই আলগামন ও অটােবাইকের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারী ও শিশুসহ ৮ জন আহত হয়েছেন।
বুধবার বিকাল ৩টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। তবে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি দেখা দেওয়ায় সেখান থেকে তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।
আহতরা হলেন-কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারােখাদা ত্রিমোহনী এলাকার শামীম শেখের স্ত্রী জোনাকি খাতুন, লাল্টু শেখের স্ত্রী মনজেরা খাতুন, রিপন আলীর মেয়ে রোজা খাতুন, শামীম শেখের ছেলে মেহেদী হাসান, সৈকত আলীর ছেলে আব্দুর রাজ্জাক, জব্বার মন্ডলের ছেলে সিদ্দিক মন্ডল, জামাত আলীর ছেলে ইজিবাইক চালক আব্দুল মান্নান ও কেয়ামদ্দীন শেখের ছেলে আব্দুস সাত্তার।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাংনী থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতরা সকলেই মেহেরপুরের একটি হোমিওপ্যাথি চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়ে অটােবাইকযোগে নিজ এলাকা কুষ্টিয়াতে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে সব্জি বোঝাই একটি আলগামন দ্রুতগতিতে এসে মুখোমুখি ধাক্কা মারে। এতে যাত্রী বোঝাই অটোবাইকটি রাস্তার পাশে উল্টে পড়ে। এসময় সকল যাত্রীই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক সামিয়া জামান জানান, আহতদের অধিকাংশরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
