ঢাকাWednesday , 28 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Mahamudul Hasan Babu
October 28, 2026 1:13 pm
Link Copied!

মোঃজাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: “হাত ধোয়ার অভ্যাস, স্বাস্থ্যের বিকাশ” বা উপযুক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
২৮ অক্টোবর বুধবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শিক্ষার্থীদের সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। এ সময় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ও সঠিক উপায়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও নিরুপমা রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ডায়রিয়া, নিউমোনিয়া ও কৃমি সংক্রমণের মতো অনেক রোগ থেকে মুক্তি দেয়। বিশেষ করে খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব। এ সময় আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ, প্রাণিসম্পদ দপ্তরের ডাঃ মো. আবদুল্লাহ, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মো. ফারুকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার কান্তি রায় সহ স্থানীয় গণমাধ্যমকর্মী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।