মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিস, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, নজরুল ও মিলন মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন যুবদল এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। র্যালিটি পীরগঞ্জের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
