বিশ্বজিৎ সিংহ রায়,, স্টাফ রিপোর্টার (মাগুরা)।মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটায় পরিবারের পক্ষ থেকে আনন্দঘন পরিবেশে কেক কেটে ১১তম জন্মদিন উদ্যাপন করল কৌশিক চক্রবর্তীর। (২৭ অক্টোবর) মঙ্গলবার রাতে নহাটা বাজার পাড়ায় নিজ বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই বিশেষ দিনটি পালন করা হয়। জন্মদিনকে ঘিরে পরিবারে তৈরি হয় আনন্দ ও উৎসবের আবহ।
কৌশিক চক্রবর্তী বর্তমানে নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই পরিবারের স্নেহ-ভালোবাসায় বেড়ে ওঠা কৌশিকের জীবনের এই বিশেষ দিনটি পরিবারের কাছে অত্যন্ত আনন্দের ও স্মরণীয়। কৌশিকের মা শক্তি রাণী সিংহ রায় বেজড়া-নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন। তাঁর বাবা কমল চক্রবর্তী। বাবা-মায়ের একমাত্র সন্তান কৌশিককে ঘিরেই পরিবারের অনেক স্বপ্ন ও প্রত্যাশা।
জন্মদিনের এই শুভক্ষণে কৌশিকের আগামী দিনগুলি সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সাফল্যে ভরে উঠুক-এমনটাই প্রত্যাশা পরিবারের। পড়াশোনায় মনোযোগী হয়ে একজন সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে সে যেন নিজেকে গড়ে তুলতে পারে, সেই কামনাও রইল।
জীবনের প্রতিটি ধাপে কৌশিক যেন সাফল্যের পথে এগিয়ে যায়, বাবা-মায়ের মুখ উজ্জ্বল করে এবং সমাজের একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়-এই প্রত্যাশা সকলের।
