ঢাকাWednesday , 28 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শিশু তালহা হত্যা মামলার রায়ে ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন

Mahamudul Hasan Babu
October 28, 2026 1:20 pm
Link Copied!

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী। গোপালগঞ্জে ১২ বছরের শিশু মো. তালহা ওরফে মহিন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

​বুধবার (২৯ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ শিশু নির্যাতন ও সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।

​মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. আমিন উদ্দিন ও মো. শিহাব মোল্লা। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে শাওন মোল্লাকে। মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় লিয়াকত আলী মোল্লা নামের অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আদালতে কান্নায় ভেঙে পড়েন দণ্ডপ্রাপ্ত আসামিরা।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে মা আলেয়া বেগের সাথে দোকানে বিস্কুট ও কেক কিনতে যায় শিশু তালহা। এরপর খালের পাড়ে মাছ ধরা দেখতে গিয়ে সে আর বাড়ি ফেরেনি। শিশুটির কোনো সন্ধান না পেয়ে মা আলেয়া বেগম গোপীনাথপুর পুলিশ ফাঁড়িতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

​পরবর্তীতে সন্দেহভাজন হিসেবে বাড়ির ভাড়াটিয়া আমিন উদ্দিনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ সময় আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার ঘরের ট্রাঙ্কের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশু তালহার মরদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা মো. মনজুরুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।

​দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার। তবে আসামিপক্ষের আইনজীবীরা এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন।