ঢাকাWednesday , 28 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬ পৌর পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রমের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
October 28, 2026 1:49 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) কর্মসূচি পরিচালনার নিমিত্তে পৌর পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রমের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
খেলোয়াড় বাছাই ও পৌর পর্যায়ে বিভিন্ন খেলা অনুষ্ঠানের জন্য ্মাঠ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ্ইউনিটে একটি মাঠে খেলা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার সকাল ১১ টার সময় গাংনী পাইলট (মডেল ) মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও পৌরসভা নতুন কুঁড়ি স্পোর্টস পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবলুর উদ্যোগে প্রধান শিক্ষকের অফিস কক্ষে নতুন কুঁড়ি স্পোর্টস বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
গাংনী পাইলট (মডেল ) মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও পৌরসভা নতুন কুঁড়ি স্পোর্টস পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বিশিষ্ট ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম, ক্রীড়া সংগঠক আতর আলী ।
এসময় অন্যদের মধ্যে গাংনী পৌরসভা এলাকার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শরীর চর্চ্চা শিক্ষকবৃন্দ ও গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা উপস্থিত ছিলেন।
গাংনী পাইলট (মডেল ) মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও পৌরসভা নতুন কুঁড়ি স্পোর্টস পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবলু জানান, পৌর পর্যায়ে আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় গাংনী হাইস্কুল ফুটবল মাঠে খেলোয়াড় বাছাই করে দল গঠন করা যাবে।
প্রথমতঃ অন লাইনে রেজিষ্টেশন কারীরায় নতুন কুঁড়ি স্পোর্টস এর অংশগ্রহন করতে পারবে। সংশ্লিষ্ট ইউনিয়নে আগ্রহী খেলোয়াড়দের ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল,ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস, দাবা ও মার্শালআর্ট ইভেন্টে খেলায় অংশ নিতে পারবে।
জানা গেছে, উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রমের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।