ঢাকাFriday , 30 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ঔষধ দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
October 30, 2026 9:12 am
Link Copied!

ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে দুইটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ২৯/১০/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক বিকাল ০৪.০০ ঘটিকায় ধর্মপাশা উপজেলাধীন গাছতলা বাজারে ভ্রাম্যামান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনাকালে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী (মন্টি মেডিকেল হল) মোবারক হোসেন (৫৪), পিতা জিয়া উদ্দিন তাং, গ্রাম – সুনই কে ২০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী (সুহাস মেডিসিন কর্ণার) মোঃ জুবায়েদ হোসেন (৫৪), পিতা- মোঃ সায়েদ আলী, গ্রাম – ভাটগাঁও কে ৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায়। মিয়াদ উর্তীন্ন ঔষধ ও এম বি বিএস ডাক্তার না হয়ে প্রেকসিপশন দেওয়ার অপরাধে অভিযুক্ত করে এই জরিমানা করা হয়েছে।
## এম এম এ রেজা পহেল