ঢাকাFriday , 30 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরি ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক

Mahamudul Hasan Babu
October 30, 2026 9:11 am
Link Copied!

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী।গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​ঘটনার বিবরণ দিয়ে কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান জানান, গত ২৭ অক্টোবর সরকারি ছুটির দিনে দাপ্তরিক কাজ শেষে তিনি বাড়ি ফিরে যান। পরবর্তীতে পৌনে তিনটার দিকে এক শিক্ষক তাঁকে ফোন করে জানান যে, ছাত্রদল সভাপতি সাহেদ তালুকদার ও তাঁর সহযোগীরা কলেজের পরিত্যক্ত ভবনের জানালা, বারান্দার গ্রিল ও ৩টি ফ্যান জোরপূর্বক খুলে নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে দ্রুত কলেজে পৌঁছে ঘটনার সত্যতা পাওয়া যায়। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। এ সময় কলেজের কর্মচারী রিথুন তালুকদার ও নির্মাণশ্রমিকরা বাধা দিলে অভিযুক্তরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেন। এছাড়া কলেজের নতুন ভবন নির্মাণের জন্য আনা ২০০ কেজি রড চুরির অভিযোগও এতে উল্লেখ করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের নতুন ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সৌরভ ট্রেডার্স’-এর কাছে চাঁদা দাবি এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণশ্রমিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে সাহেদ তালুকদারের বিরুদ্ধে। কলেজটিকে নিজের পারিবারিক সম্পত্তি দাবি করে তিনি বিভিন্ন সময় হুমকি দিতেন বলেও স্থানীয়রা অভিযোগ করেন। এ ছাড়া এলাকার বিভিন্ন বাড়িতে চুরি, সড়কের সাইনবোর্ড থেকে লোহার পাইপ খুলে নেওয়া এবং মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাহেদ তালুকদার বা তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

​টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী জানান, কলেজের মালামাল চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়ার পর তার ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে অভিযুক্ত সাহেদ তালুকদারকে আটক করা হয়েছে। শুক্রবার তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।