ঢাকাFriday , 30 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন

Mahamudul Hasan Babu
October 30, 2026 9:10 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুরের ঐতিহ্যবাহী বরিশাট গ্রামের ঈদগাহ ময়দানের উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
উন্নয়ন মূলক কাজের মধ্যে রয়েছে ঈদগাহের দুপাশে সীমানা প্রাচীর বর্ধিতকরণ,শোভা বর্ধনসহ বিভিন্ন ধরনের কাজ।
৩০শে অক্টোবর শুক্রবার সকালে ঈদগাহ উন্নয়ন কমিটির সভাপতি চৌধুরী রেজাউল হক মিন্টু আনুষ্ঠানিক ভাবে এ কাজের উদ্বোধন ঘোষণা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাট মাধ্যমিক বিদ্যালয় সাবেক সভাপতি, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, কাজী শরিফুল ইসলাম শরফু, কাজী আবু আব্দুল্লাহ মানসুর, মোঃজুলফিকার আলী শেখ, মোঃ বদরুল আলম লিটু, মোঃ সাইফুল ইসলাম ঝন্টু, মোঃ কাজী নজরুল ইসলাম, মোঃ কাজী মিরাজুল ইসলাম, মোঃ ইউসুফ আলী, মোঃ ডাবলু শেখ, মোঃ বেলায়েত আলী শেখ, মোঃমোজাফফর হোসেন মুন্না, ইঞ্জিনিয়ার কাজী আতিকুর রহমান স্বপন, মোঃ মাহবুবুর রহমান বিশ্বাস , মোঃ রিয়াজ উদ্দিন মোল্লা, মোঃ মনজের আলী মোল্লা, মোঃ হেলাল শেখ, মোঃকামরুল ইসলাম, মোঃ হিরন শেখ, মোঃ মনিরুল মিয়া, হেড মিস্ত্রি মোঃ আশরাফুল ইসলাম, মোঃ সুজন মুন্সি, মোঃ আশরাফুল ইসলামসহ গ্রামের সর্বস্তরের জনগণ ।
উদ্বোধন শেষে বরিশাট ঈদগাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল । দোয়া মাহফিলে গ্রামের সকল মৃত ব্যক্তি ও জীবিত ব্যক্তিদের জন্য দোয়া করা হয়। কাজগুলো যেন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়, সে জন্য মহান রব্বুল আলামীনের নিকট সাহয্য প্রাথনা করা হয়।