ঢাকাMonday , 2 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে এক ইউপি চেয়ারম্যান আটক।

Mahamudul Hasan Babu
November 2, 2026 12:50 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে ৪নং শহর গ্রাম ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী কে আটক করেছে পুলিশ।
আটক ইউপি চেয়াররম্যান ওয়াহেদ আলী কার্যক্রম নিষিদ্ধ বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ছিলেন।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ৩ নং ধামইড় ইউনিয়নের ঢেরাপাটিয়া নামক এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ডিউটি অফিসার এসআই তারেক জানান,ইউপি চেয়ারম্যান মো. ওয়াহেদ আলীর নামে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ছিল। গ্রেপ্তারী পরোয়ানা মূলে তাকে গ্রেপ্তার করে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।